سُورَةُ الشُّعَرَاءِ
Ash-Shu'araa
The Poets
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓمٓ
বাংলাত্বা, সীন, মীম।
EnglishTa, Seen, Meem.
تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
বাংলাএগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
EnglishThese are the verses of the clear Book.
لَعَلَّكَ بَٰخِعٌۭ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
বাংলাতারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
EnglishPerhaps, [O Muhammad], you would kill yourself with grief that they will not be believers.
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةًۭ فَظَلَّتْ أَعْنَٰقُهُمْ لَهَا خَٰضِعِينَ
বাংলাআমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
EnglishIf We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍۢ مِّنَ ٱلرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
বাংলাযখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
EnglishAnd no revelation comes to them anew from the Most Merciful except that they turn away from it.
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
বাংলাঅতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
EnglishFor they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۢ كَرِيمٍ
বাংলাতারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।
EnglishDid they not look at the earth - how much We have produced therein from every noble kind?
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলাআপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
বাংলাযখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
EnglishAnd [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people -
قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
বাংলাফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
EnglishThe people of Pharaoh. Will they not fear Allah?"
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
বাংলাসে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
EnglishHe said, "My Lord, indeed I fear that they will deny me
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَٰرُونَ
বাংলাএবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
EnglishAnd that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌۭ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
বাংলাআমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
EnglishAnd they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
বাংলাআল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
English[Allah] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাঅতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
EnglishGo to Pharaoh and say, 'We are the messengers of the Lord of the worlds,
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলাযাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
English[Commanded to say], "Send with us the Children of Israel."'"
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًۭا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
বাংলাফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
English[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ
বাংলাতুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
EnglishAnd [then] you did your deed which you did, and you were of the ungrateful."
قَالَ فَعَلْتُهَآ إِذًۭا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
বাংলামূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
English[Moses] said, "I did it, then, while I was of those astray.
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًۭا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
বাংলাঅতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
EnglishSo I fled from you when I feared you. Then my Lord granted me wisdom and prophethood and appointed me [as one] of the messengers.
وَتِلْكَ نِعْمَةٌۭ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলাআমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
EnglishAnd is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَٰلَمِينَ
বাংলাফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
EnglishSaid Pharaoh, "And what is the Lord of the worlds?"
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
বাংলামূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
English[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
বাংলাফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
English[Pharaoh] said to those around him, "Do you not hear?"
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
বাংলামূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
English[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers."
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌۭ
বাংলাফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
English[Pharaoh] said, "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
বাংলামূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
English[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
বাংলাফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
English[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍۢ مُّبِينٍۢ
বাংলামূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
English[Moses] said, "Even if I brought you proof manifest?"
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলাফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
English[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful."
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌۭ مُّبِينٌۭ
বাংলাঅতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
EnglishSo [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest.
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ
বাংলাআর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
EnglishAnd he drew out his hand; thereupon it was white for the observers.
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌۭ
বাংলাফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
English[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician.
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
বাংলাসে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
EnglishHe wants to drive you out of your land by his magic, so what do you advise?"
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
বাংলাতারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
EnglishThey said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍۢ
বাংলাতারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
EnglishWho will bring you every learned, skilled magician."
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলাঅতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
EnglishSo the magicians were assembled for the appointment of a well-known day.
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
বাংলাএবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
EnglishAnd it was said to the people, "Will you congregate
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ
বাংলাযাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।
EnglishThat we might follow the magicians if they are the predominant?"
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ
বাংলাযখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
EnglishAnd when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًۭا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলাফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
EnglishHe said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
বাংলামূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
EnglishMoses said to them, "Throw whatever you will throw."
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَٰلِبُونَ
বাংলাঅতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
EnglishSo they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
বাংলাঅতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
EnglishThen Moses threw his staff, and at once it devoured what they falsified.
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
বাংলাতখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
EnglishSo the magicians fell down in prostration [to Allah].
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাতারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
EnglishThey said, "We have believed in the Lord of the worlds,
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
বাংলাযিনি মূসা ও হারুনের রব।
EnglishThe Lord of Moses and Aaron."
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍۢ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
বাংলাফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
English[Pharaoh] said, "You believed Moses before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
বাংলাতারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
EnglishThey said, "No harm. Indeed, to our Lord we will return.
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
বাংলাআমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
EnglishIndeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
বাংলাআমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
EnglishAnd We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
বাংলাঅতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
EnglishThen Pharaoh sent among the cities gatherers
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌۭ قَلِيلُونَ
বাংলানিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
English[And said], "Indeed, those are but a small band,
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
বাংলাএবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
EnglishAnd indeed, they are enraging us,
وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
বাংলাএবং আমরা সবাই সদা শংকিত।
EnglishAnd indeed, we are a cautious society... "
فَأَخْرَجْنَٰهُم مِّن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলাঅতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
EnglishSo We removed them from gardens and springs
وَكُنُوزٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ
বাংলাএবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
EnglishAnd treasures and honorable station -
كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলাএরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
EnglishThus. And We caused to inherit it the Children of Israel.
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
বাংলাঅতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
EnglishSo they pursued them at sunrise.
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
বাংলাযখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
EnglishAnd when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!"
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
বাংলামূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
English[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍۢ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
বাংলাঅতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
EnglishThen We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْءَاخَرِينَ
বাংলাআমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
EnglishAnd We advanced thereto the pursuers.
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
বাংলাএবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
EnglishAnd We saved Moses and those with him, all together.
ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ
বাংলাঅতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
EnglishThen We drowned the others.
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলাআপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
বাংলাআর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
EnglishAnd recite to them the news of Abraham,
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
বাংলাযখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
EnglishWhen he said to his father and his people, "What do you worship?"
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًۭا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
বাংলাতারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
EnglishThey said, "We worship idols and remain to them devoted."
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
বাংলাইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
EnglishHe said, "Do they hear you when you supplicate?
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
বাংলাঅথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
EnglishOr do they benefit you, or do they harm?"
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
বাংলাতারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
EnglishThey said, "But we found our fathers doing thus."
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
বাংলাইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
EnglishHe said, "Then do you see what you have been worshipping,
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
বাংলাতোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
EnglishYou and your ancient forefathers?
فَإِنَّهُمْ عَدُوٌّۭ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَٰلَمِينَ
বাংলাবিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
EnglishIndeed, they are enemies to me, except the Lord of the worlds,
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
বাংলাযিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
EnglishWho created me, and He [it is who] guides me.
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
বাংলাযিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
EnglishAnd it is He who feeds me and gives me drink.
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
বাংলাযখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
EnglishAnd when I am ill, it is He who cures me
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
বাংলাযিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
EnglishAnd who will cause me to die and then bring me to life
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
বাংলাআমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
EnglishAnd who I aspire that He will forgive me my sin on the Day of Recompense."
رَبِّ هَبْ لِى حُكْمًۭا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ
বাংলাহে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
English[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍۢ فِى ٱلْءَاخِرِينَ
বাংলাএবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
EnglishAnd grant me a reputation of honor among later generations.
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
বাংলাএবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
EnglishAnd place me among the inheritors of the Garden of Pleasure.
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
বাংলাএবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
EnglishAnd forgive my father. Indeed, he has been of those astray.
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
বাংলাএবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
EnglishAnd do not disgrace me on the Day they are [all] resurrected -
يَوْمَ لَا يَنفَعُ مَالٌۭ وَلَا بَنُونَ
বাংলাযে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
EnglishThe Day when there will not benefit [anyone] wealth or children
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍۢ سَلِيمٍۢ
বাংলাকিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
EnglishBut only one who comes to Allah with a sound heart."
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
বাংলাজান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
EnglishAnd Paradise will be brought near [that Day] to the righteous.
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
বাংলাএবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
EnglishAnd Hellfire will be brought forth for the deviators,
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
বাংলাতাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
EnglishAnd it will be said to them, "Where are those you used to worship
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
বাংলাআল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
EnglishOther than Allah? Can they help you or help themselves?"
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
বাংলাঅতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
EnglishSo they will be overturned into Hellfire, they and the deviators
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
বাংলাএবং ইবলীস বাহিনীর সকলকে।
EnglishAnd the soldiers of Iblees, all together.
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
বাংলাতারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
EnglishThey will say while they dispute therein,
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَٰلٍۢ مُّبِينٍ
বাংলাআল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
English"By Allah, we were indeed in manifest error
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাযখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
EnglishWhen we equated you with the Lord of the worlds.
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
বাংলাআমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
EnglishAnd no one misguided us except the criminals.
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
বাংলাঅতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
EnglishSo now we have no intercessors
وَلَا صَدِيقٍ حَمِيمٍۢ
বাংলাএবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
EnglishAnd not a devoted friend.
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةًۭ فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলাহায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
EnglishThen if we only had a return [to the world] and could be of the believers... "
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলাআপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
বাংলানূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
EnglishThe people of Noah denied the messengers
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
বাংলাযখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
EnglishWhen their brother Noah said to them, "Will you not fear Allah?
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলাআমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
EnglishIndeed, I am to you a trustworthy messenger.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাআমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
EnglishAnd I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me."
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
বাংলাতারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
EnglishThey said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?"
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলানূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
EnglishHe said, "And what is my knowledge of what they used to do?
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ
বাংলাতাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
EnglishTheir account is only upon my Lord, if you [could] perceive.
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
বাংলাআমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
EnglishAnd I am not one to drive away the believers.
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌۭ مُّبِينٌۭ
বাংলাআমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
EnglishI am only a clear warner."
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
বাংলাতারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
EnglishThey said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned."
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
বাংলানূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
EnglishHe said, "My Lord, indeed my people have denied me.
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًۭا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলাঅতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
EnglishThen judge between me and them with decisive judgement and save me and those with me of the believers."
فَأَنجَيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
বাংলাঅতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
EnglishSo We saved him and those with him in the laden ship.
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
বাংলাএরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
EnglishThen We drowned thereafter the remaining ones.
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলানিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
বাংলাআদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
English'Aad denied the messengers
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
বাংলাতখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
EnglishWhen their brother Hud said to them, "Will you not fear Allah?
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলাআমি তোমাদের বিশ্বস্ত রসূল।
EnglishIndeed, I am to you a trustworthy messenger.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাআমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
EnglishAnd I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةًۭ تَعْبَثُونَ
বাংলাতোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
EnglishDo you construct on every elevation a sign, amusing yourselves,
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
বাংলাএবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
EnglishAnd take for yourselves palaces and fortresses that you might abide eternally?
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
বাংলাযখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
EnglishAnd when you strike, you strike as tyrants.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
বাংলাভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
EnglishAnd fear He who provided you with that which you know,
أَمَدَّكُم بِأَنْعَٰمٍۢ وَبَنِينَ
বাংলাতোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
EnglishProvided you with grazing livestock and children
وَجَنَّٰتٍۢ وَعُيُونٍ
বাংলাএবং উদ্যান ও ঝরণা।
EnglishAnd gardens and springs.
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলাআমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
EnglishIndeed, I fear for you the punishment of a terrible day."
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
বাংলাতারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
EnglishThey said, "It is all the same to us whether you advise or are not of the advisors.
إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
বাংলাএসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
EnglishThis is not but the custom of the former peoples,
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
বাংলাআমরা শাস্তিপ্রাপ্ত হব না।
EnglishAnd we are not to be punished."
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলাঅতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishAnd they denied him, so We destroyed them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলাএবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
বাংলাসামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
EnglishThamud denied the messengers
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
বাংলাযখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
EnglishWhen their brother Salih said to them, "Will you not fear Allah?
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলাআমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
EnglishIndeed, I am to you a trustworthy messenger.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাআমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
EnglishAnd I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
أَتُتْرَكُونَ فِى مَا هَٰهُنَآ ءَامِنِينَ
বাংলাতোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
EnglishWill you be left in what is here, secure [from death],
فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ
বাংলাউদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
EnglishWithin gardens and springs
وَزُرُوعٍۢ وَنَخْلٍۢ طَلْعُهَا هَضِيمٌۭ
বাংলাশস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
EnglishAnd fields of crops and palm trees with softened fruit?
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًۭا فَٰرِهِينَ
বাংলাতোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
EnglishAnd you carve out of the mountains, homes, with skill.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাসুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
বাংলাএবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
EnglishAnd do not obey the order of the transgressors,
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
বাংলাযারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
EnglishWho cause corruption in the land and do not amend."
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
বাংলাতারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
EnglishThey said, "You are only of those affected by magic.
مَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলাতুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
EnglishYou are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."
قَالَ هَٰذِهِۦ نَاقَةٌۭ لَّهَا شِرْبٌۭ وَلَكُمْ شِرْبُ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলাসালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
EnglishHe said, "This is a she-camel. For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day.
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍۢ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍۢ
বাংলাতোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
EnglishAnd do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day."
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَٰدِمِينَ
বাংলাতারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
EnglishBut they hamstrung her and so became regretful.
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলাএরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishAnd the punishment seized them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলাআপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
বাংলালূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
EnglishThe people of Lot denied the messengers
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
বাংলাযখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
EnglishWhen their brother Lot said to them, "Will you not fear Allah?
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলাআমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
EnglishIndeed, I am to you a trustworthy messenger.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাআমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
EnglishAnd I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَٰلَمِينَ
বাংলাসারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
EnglishDo you approach males among the worlds
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
বাংলাএবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
EnglishAnd leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
বাংলাতারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
EnglishThey said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
বাংলালূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
EnglishHe said, "Indeed, I am, toward your deed, of those who detest [it].
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
বাংলাহে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
EnglishMy Lord, save me and my family from [the consequence of] what they do."
فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
বাংলাঅতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
EnglishSo We saved him and his family, all,
إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ
বাংলাএক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
EnglishExcept an old woman among those who remained behind.
ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ
বাংলাএরপর অন্যদেরকে নিপাত করলাম।
EnglishThen We destroyed the others.
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
বাংলাতাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
EnglishAnd We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলানিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَ أَصْحَٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
বাংলাবনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
EnglishThe companions of the thicket denied the messengers
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
বাংলাযখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
EnglishWhen Shu'ayb said to them, "Will you not fear Allah?
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ
বাংলাআমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
EnglishIndeed, I am to you a trustworthy messenger.
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
বাংলাঅতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
EnglishSo fear Allah and obey me.
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাআমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
EnglishAnd I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
বাংলামাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
EnglishGive full measure and do not be of those who cause loss.
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
বাংলাসোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
EnglishAnd weigh with an even balance.
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
বাংলামানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
EnglishAnd do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
বাংলাভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
EnglishAnd fear He who created you and the former creation."
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
বাংলাতারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
EnglishThey said, "You are only of those affected by magic.
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَٰذِبِينَ
বাংলাতুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
EnglishYou are but a man like ourselves, and indeed, we think you are among the liars.
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًۭا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
বাংলাঅতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
EnglishSo cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful."
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
বাংলাশো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
EnglishHe said, "My Lord is most knowing of what you do."
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
বাংলাঅতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
EnglishAnd they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَةًۭ ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
বাংলানিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
EnglishIndeed in that is a sign, but most of them were not to be believers.
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
বাংলানিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
EnglishAnd indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাএই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
EnglishAnd indeed, the Qur'an is the revelation of the Lord of the worlds.
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
বাংলাবিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
EnglishThe Trustworthy Spirit has brought it down
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
বাংলাআপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
EnglishUpon your heart, [O Muhammad] - that you may be of the warners -
بِلِسَانٍ عَرَبِىٍّۢ مُّبِينٍۢ
বাংলাসুস্পষ্ট আরবী ভাষায়।
EnglishIn a clear Arabic language.
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
বাংলানিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
EnglishAnd indeed, it is [mentioned] in the scriptures of former peoples.
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
বাংলাতাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
EnglishAnd has it not been a sign to them that it is recognized by the scholars of the Children of Israel?
وَلَوْ نَزَّلْنَٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
বাংলাযদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
EnglishAnd even if We had revealed it to one among the foreigners
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
বাংলাঅতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
EnglishAnd he had recited it to them [perfectly], they would [still] not have been believers in it.
كَذَٰلِكَ سَلَكْنَٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
বাংলাএমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
EnglishThus have We inserted disbelief into the hearts of the criminals.
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
বাংলাতারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
EnglishThey will not believe in it until they see the painful punishment.
فَيَأْتِيَهُم بَغْتَةًۭ وَهُمْ لَا يَشْعُرُونَ
বাংলাঅতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
EnglishAnd it will come to them suddenly while they perceive [it] not.
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
বাংলাতখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
EnglishAnd they will say, "May we be reprieved?"
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
বাংলাতারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
EnglishSo for Our punishment are they impatient?
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَٰهُمْ سِنِينَ
বাংলাআপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,
EnglishThen have you considered if We gave them enjoyment for years
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
বাংলাঅতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
EnglishAnd then there came to them that which they were promised?
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
বাংলাতখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
EnglishThey would not be availed by the enjoyment with which they were provided.
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
বাংলাআমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
EnglishAnd We did not destroy any city except that it had warners
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
বাংলাস্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
EnglishAs a reminder; and never have We been unjust.
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ
বাংলাএই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
EnglishAnd the devils have not brought the revelation down.
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
বাংলাতারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
EnglishIt is not allowable for them, nor would they be able.
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
বাংলাতাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
EnglishIndeed they, from [its] hearing, are removed.
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
বাংলাঅতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
EnglishSo do not invoke with Allah another deity and [thus] be among the punished.
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
বাংলাআপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
EnglishAnd warn, [O Muhammad], your closest kindred.
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
বাংলাএবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
EnglishAnd lower your wing to those who follow you of the believers.
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌۭ مِّمَّا تَعْمَلُونَ
বাংলাযদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
EnglishAnd if they disobey you, then say, "Indeed, I am disassociated from what you are doing."
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
বাংলাআপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
EnglishAnd rely upon the Exalted in Might, the Merciful,
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
বাংলাযিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
EnglishWho sees you when you arise
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّٰجِدِينَ
বাংলাএবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
EnglishAnd your movement among those who prostrate.
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
বাংলানিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
EnglishIndeed, He is the Hearing, the Knowing.
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
বাংলাআমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
EnglishShall I inform you upon whom the devils descend?
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍۢ
বাংলাতারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
EnglishThey descend upon every sinful liar.
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَٰذِبُونَ
বাংলাতারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
EnglishThey pass on what is heard, and most of them are liars.
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
বাংলাবিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
EnglishAnd the poets - [only] the deviators follow them;
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍۢ يَهِيمُونَ
বাংলাতুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
EnglishDo you not see that in every valley they roam
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
বাংলাএবং এমন কথা বলে, যা তারা করে না।
EnglishAnd that they say what they do not do? -
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍۢ يَنقَلِبُونَ
বাংলাতবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
EnglishExcept those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned.
