Quran Logo
Surah 37Meccan 182 Ayahs

سُورَةُ الصَّافَّاتِ

As-Saaffaat

Those drawn up in Ranks

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّۭا

বাংলাশপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,

EnglishBy those [angels] lined up in rows

2

فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا

বাংলাঅতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,

EnglishAnd those who drive [the clouds]

3

فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا

বাংলাঅতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-

EnglishAnd those who recite the message,

4

إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌۭ

বাংলানিশ্চয় তোমাদের মাবুদ এক।

EnglishIndeed, your God is One,

5

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ

বাংলাতিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।

EnglishLord of the heavens and the earth and that between them and Lord of the sunrises.

6

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ

বাংলানিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।

EnglishIndeed, We have adorned the nearest heaven with an adornment of stars

7

وَحِفْظًۭا مِّن كُلِّ شَيْطَٰنٍۢ مَّارِدٍۢ

বাংলাএবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।

EnglishAnd as protection against every rebellious devil

8

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍۢ

বাংলাওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।

English[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,

9

دُحُورًۭا ۖ وَلَهُمْ عَذَابٌۭ وَاصِبٌ

বাংলাওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।

EnglishRepelled; and for them is a constant punishment,

10

إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ ثَاقِبٌۭ

বাংলাতবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।

EnglishExcept one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness].

11

فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍۢ لَّازِبٍۭ

বাংলাআপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।

EnglishThen inquire of them, [O Muhammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created men from sticky clay.

12

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ

বাংলাবরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।

EnglishBut you wonder, while they mock,

13

وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ

বাংলাযখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।

EnglishAnd when they are reminded, they remember not.

14

وَإِذَا رَأَوْا۟ ءَايَةًۭ يَسْتَسْخِرُونَ

বাংলাতারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।

EnglishAnd when they see a sign, they ridicule

15

وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌۭ مُّبِينٌ

বাংলাএবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।

EnglishAnd say, "This is not but obvious magic.

16

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

বাংলাআমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?

EnglishWhen we have died and become dust and bones, are we indeed to be resurrected?

17

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

বাংলাআমাদের পিতৃপুরুষগণও কি?

EnglishAnd our forefathers [as well]?"

18

قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ

বাংলাবলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।

EnglishSay, "Yes, and you will be [rendered] contemptible."

19

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ فَإِذَا هُمْ يَنظُرُونَ

বাংলাবস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।

EnglishIt will be only one shout, and at once they will be observing.

20

وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ

বাংলাএবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।

EnglishThey will say, "O woe to us! This is the Day of Recompense."

21

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

বাংলাবলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।

English[They will be told], "This is the Day of Judgement which you used to deny."

22

۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ

বাংলাএকত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।

English[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds, and what they used to worship

23

مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ

বাংলাআল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,

EnglishOther than Allah, and guide them to the path of Hellfire

24

وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ

বাংলাএবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;

EnglishAnd stop them; indeed, they are to be questioned."

25

مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

বাংলাতোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?

English[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"

26

بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ

বাংলাবরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।

EnglishBut they, that Day, are in surrender.

27

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ

বাংলাতারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।

EnglishAnd they will approach one another blaming each other.

28

قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ

বাংলাবলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।

EnglishThey will say, "Indeed, you used to come at us from the right."

29

قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ

বাংলাতারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।

EnglishThe oppressors will say, "Rather, you [yourselves] were not believers,

30

وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًۭا طَٰغِينَ

বাংলাএবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।

EnglishAnd we had over you no authority, but you were a transgressing people.

31

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ

বাংলাআমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।

EnglishSo the word of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment].

32

فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ

বাংলাআমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।

EnglishAnd we led you to deviation; indeed, we were deviators."

33

فَإِنَّهُمْ يَوْمَئِذٍۢ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

বাংলাতারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।

EnglishSo indeed they, that Day, will be sharing in the punishment.

34

إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

বাংলাঅপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।

EnglishIndeed, that is how We deal with the criminals.

35

إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ

বাংলাতাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।

EnglishIndeed they, when it was said to them, "There is no deity but Allah," were arrogant

36

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍۢ مَّجْنُونٍۭ

বাংলাএবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।

EnglishAnd were saying, "Are we to leave our gods for a mad poet?"

37

بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ

বাংলানা, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।

EnglishRather, the Prophet has come with the truth and confirmed the [previous] messengers.

38

إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ

বাংলাতোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।

EnglishIndeed, you [disbelievers] will be tasters of the painful punishment,

39

وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ

বাংলাতোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।

EnglishAnd you will not be recompensed except for what you used to do -

40

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলাতবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।

EnglishBut not the chosen servants of Allah.

41

أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌۭ مَّعْلُومٌۭ

বাংলাতাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।

EnglishThose will have a provision determined -

42

فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ

বাংলাফল-মূল এবং তারা সম্মানিত।

EnglishFruits; and they will be honored

43

فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ

বাংলানেয়ামতের উদ্যানসমূহ।

EnglishIn gardens of pleasure

44

عَلَىٰ سُرُرٍۢ مُّتَقَٰبِلِينَ

বাংলামুখোমুখি হয়ে আসনে আসীন।

EnglishOn thrones facing one another.

45

يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍۢ مِّن مَّعِينٍۭ

বাংলাতাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।

EnglishThere will be circulated among them a cup [of wine] from a flowing spring,

46

بَيْضَآءَ لَذَّةٍۢ لِّلشَّٰرِبِينَ

বাংলাসুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।

EnglishWhite and delicious to the drinkers;

47

لَا فِيهَا غَوْلٌۭ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

বাংলাতাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।

EnglishNo bad effect is there in it, nor from it will they be intoxicated.

48

وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌۭ

বাংলাতাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।

EnglishAnd with them will be women limiting [their] glances, with large, [beautiful] eyes,

49

كَأَنَّهُنَّ بَيْضٌۭ مَّكْنُونٌۭ

বাংলাযেন তারা সুরক্ষিত ডিম।

EnglishAs if they were [delicate] eggs, well-protected.

50

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ

বাংলাঅতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।

EnglishAnd they will approach one another, inquiring of each other.

51

قَالَ قَآئِلٌۭ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌۭ

বাংলাতাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।

EnglishA speaker among them will say, "Indeed, I had a companion [on earth]

52

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ

বাংলাসে বলত, তুমি কি বিশ্বাস কর যে,

EnglishWho would say, 'Are you indeed of those who believe

53

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

বাংলাআমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?

EnglishThat when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"

54

قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ

বাংলাআল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?

EnglishHe will say, "Would you [care to] look?"

55

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ

বাংলাঅপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

EnglishAnd he will look and see him in the midst of the Hellfire.

56

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ

বাংলাসে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।

EnglishHe will say, "By Allah, you almost ruined me.

57

وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ

বাংলাআমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।

EnglishIf not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].

58

أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

বাংলাএখন আমাদের আর মৃত্যু হবে না।

EnglishThen, are we not to die

59

إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

বাংলাআমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।

EnglishExcept for our first death, and we will not be punished?"

60

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

বাংলানিশ্চয় এই মহা সাফল্য।

EnglishIndeed, this is the great attainment.

61

لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ

বাংলাএমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।

EnglishFor the like of this let the workers [on earth] work.

62

أَذَٰلِكَ خَيْرٌۭ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ

বাংলাএই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?

EnglishIs Paradise a better accommodation or the tree of zaqqum?

63

إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةًۭ لِّلظَّٰلِمِينَ

বাংলাআমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।

EnglishIndeed, We have made it a torment for the wrongdoers.

64

إِنَّهَا شَجَرَةٌۭ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ

বাংলাএটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।

EnglishIndeed, it is a tree issuing from the bottom of the Hellfire,

65

طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ

বাংলাএর গুচ্ছ শয়তানের মস্তকের মত।

EnglishIts emerging fruit as if it was heads of the devils.

66

فَإِنَّهُمْ لَءَاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

বাংলাকাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।

EnglishAnd indeed, they will eat from it and fill with it their bellies.

67

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًۭا مِّنْ حَمِيمٍۢ

বাংলাতদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,

EnglishThen indeed, they will have after it a mixture of scalding water.

68

ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ

বাংলাঅতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

EnglishThen indeed, their return will be to the Hellfire.

69

إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ

বাংলাতারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।

EnglishIndeed they found their fathers astray.

70

فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ

বাংলাঅতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।

EnglishSo they hastened [to follow] in their footsteps.

71

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ

বাংলাতাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।

EnglishAnd there had already strayed before them most of the former peoples,

72

وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ

বাংলাআমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।

EnglishAnd We had already sent among them warners.

73

فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ

বাংলাঅতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।

EnglishThen look how was the end of those who were warned -

74

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলাতবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।

EnglishBut not the chosen servants of Allah.

75

وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌۭ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ

বাংলাআর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।

EnglishAnd Noah had certainly called Us, and [We are] the best of responders.

76

وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

বাংলাআমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

EnglishAnd We saved him and his family from the great affliction.

77

وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ

বাংলাএবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।

EnglishAnd We made his descendants those remaining [on the earth]

78

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ

বাংলাআমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

EnglishAnd left for him [favorable mention] among later generations:

79

سَلَٰمٌ عَلَىٰ نُوحٍۢ فِى ٱلْعَٰلَمِينَ

বাংলাবিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

English"Peace upon Noah among the worlds."

80

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলাআমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।

EnglishIndeed, We thus reward the doers of good.

81

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলাসে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।

EnglishIndeed, he was of Our believing servants.

82

ثُمَّ أَغْرَقْنَا ٱلْءَاخَرِينَ

বাংলাঅতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।

EnglishThen We drowned the disbelievers.

83

۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ

বাংলাআর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।

EnglishAnd indeed, among his kind was Abraham,

84

إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍۢ سَلِيمٍ

বাংলাযখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,

EnglishWhen he came to his Lord with a sound heart

85

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ

বাংলাযখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?

English[And] when he said to his father and his people, "What do you worship?

86

أَئِفْكًا ءَالِهَةًۭ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

বাংলাতোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?

EnglishIs it falsehood [as] gods other than Allah you desire?

87

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ

বাংলাবিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?

EnglishThen what is your thought about the Lord of the worlds?"

88

فَنَظَرَ نَظْرَةًۭ فِى ٱلنُّجُومِ

বাংলাঅতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।

EnglishAnd he cast a look at the stars

89

فَقَالَ إِنِّى سَقِيمٌۭ

বাংলাএবং বললঃ আমি পীড়িত।

EnglishAnd said, "Indeed, I am [about to be] ill."

90

فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ

বাংলাঅতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।

EnglishSo they turned away from him, departing.

91

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ

বাংলাঅতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?

EnglishThen he turned to their gods and said, "Do you not eat?

92

مَا لَكُمْ لَا تَنطِقُونَ

বাংলাতোমাদের কি হল যে, কথা বলছ না?

EnglishWhat is [wrong] with you that you do not speak?"

93

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ

বাংলাঅতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

EnglishAnd he turned upon them a blow with [his] right hand.

94

فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ

বাংলাতখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।

EnglishThen the people came toward him, hastening.

95

قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ

বাংলাসে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?

EnglishHe said, "Do you worship that which you [yourselves] carve,

96

وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ

বাংলাঅথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।

EnglishWhile Allah created you and that which you do?"

97

قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًۭا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ

বাংলাতারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।

EnglishThey said, "Construct for him a furnace and throw him into the burning fire."

98

فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًۭا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ

বাংলাতারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।

EnglishAnd they intended for him a plan, but We made them the most debased.

99

وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ

বাংলাসে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।

EnglishAnd [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.

100

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ

বাংলাহে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।

EnglishMy Lord, grant me [a child] from among the righteous."

101

فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍۢ

বাংলাসুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।

EnglishSo We gave him good tidings of a forbearing boy.

102

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ

বাংলাঅতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।

EnglishAnd when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allah wills, of the steadfast."

103

فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ

বাংলাযখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।

EnglishAnd when they had both submitted and he put him down upon his forehead,

104

وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ

বাংলাতখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,

EnglishWe called to him, "O Abraham,

105

قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলাতুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

EnglishYou have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.

106

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ

বাংলানিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।

EnglishIndeed, this was the clear trial.

107

وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍۢ

বাংলাআমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।

EnglishAnd We ransomed him with a great sacrifice,

108

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ

বাংলাআমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,

EnglishAnd We left for him [favorable mention] among later generations:

109

سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ

বাংলাইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।

English"Peace upon Abraham."

110

كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলাএমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

EnglishIndeed, We thus reward the doers of good.

111

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলাসে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।

EnglishIndeed, he was of Our believing servants.

112

وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّۭا مِّنَ ٱلصَّٰلِحِينَ

বাংলাআমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।

EnglishAnd We gave him good tidings of Isaac, a prophet from among the righteous.

113

وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌۭ وَظَالِمٌۭ لِّنَفْسِهِۦ مُبِينٌۭ

বাংলাতাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।

EnglishAnd We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself.

114

وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

বাংলাআমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।

EnglishAnd We did certainly confer favor upon Moses and Aaron.

115

وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

বাংলাতাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।

EnglishAnd We saved them and their people from the great affliction,

116

وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ

বাংলাআমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

EnglishAnd We supported them so it was they who overcame.

117

وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ

বাংলাআমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

EnglishAnd We gave them the explicit Scripture,

118

وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

বাংলাএবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।

EnglishAnd We guided them on the straight path.

119

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْءَاخِرِينَ

বাংলাআমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

EnglishAnd We left for them [favorable mention] among later generations:

120

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

বাংলামূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।

English"Peace upon Moses and Aaron."

121

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলাএভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

EnglishIndeed, We thus reward the doers of good.

122

إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলাতারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।

EnglishIndeed, they were of Our believing servants.

123

وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলানিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।

EnglishAnd indeed, Elias was from among the messengers,

124

إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

বাংলাযখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?

EnglishWhen he said to his people, "Will you not fear Allah?

125

أَتَدْعُونَ بَعْلًۭا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ

বাংলাতোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।

EnglishDo you call upon Ba'l and leave the best of creators -

126

ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

বাংলাযিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?

EnglishAllah, your Lord and the Lord of your first forefathers?"

127

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

বাংলাঅতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।

EnglishAnd they denied him, so indeed, they will be brought [for punishment],

128

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলাকিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।

EnglishExcept the chosen servants of Allah.

129

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْءَاخِرِينَ

বাংলাআমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,

EnglishAnd We left for him [favorable mention] among later generations:

130

سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ

বাংলাইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!

English"Peace upon Elias."

131

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

বাংলাএভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

EnglishIndeed, We thus reward the doers of good.

132

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

বাংলাসে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।

EnglishIndeed, he was of Our believing servants.

133

وَإِنَّ لُوطًۭا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলানিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।

EnglishAnd indeed, Lot was among the messengers.

134

إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

বাংলাযখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;

English[So mention] when We saved him and his family, all,

135

إِلَّا عَجُوزًۭا فِى ٱلْغَٰبِرِينَ

বাংলাকিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।

EnglishExcept his wife among those who remained [with the evildoers].

136

ثُمَّ دَمَّرْنَا ٱلْءَاخَرِينَ

বাংলাঅতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।

EnglishThen We destroyed the others.

137

وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ

বাংলাতোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়

EnglishAnd indeed, you pass by them in the morning

138

وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ

বাংলাএবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?

EnglishAnd at night. Then will you not use reason?

139

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

বাংলাআর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।

EnglishAnd indeed, Jonah was among the messengers.

140

إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

বাংলাযখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।

English[Mention] when he ran away to the laden ship.

141

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ

বাংলাঅতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।

EnglishAnd he drew lots and was among the losers.

142

فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌۭ

বাংলাঅতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।

EnglishThen the fish swallowed him, while he was blameworthy.

143

فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ

বাংলাযদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,

EnglishAnd had he not been of those who exalt Allah,

144

لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

বাংলাতবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।

EnglishHe would have remained inside its belly until the Day they are resurrected.

145

۞ فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌۭ

বাংলাঅতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।

EnglishBut We threw him onto the open shore while he was ill.

146

وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةًۭ مِّن يَقْطِينٍۢ

বাংলাআমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।

EnglishAnd We caused to grow over him a gourd vine.

147

وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ

বাংলাএবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।

EnglishAnd We sent him to [his people of] a hundred thousand or more.

148

فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍۢ

বাংলাতারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।

EnglishAnd they believed, so We gave them enjoyment [of life] for a time.

149

فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ

বাংলাএবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।

EnglishSo inquire of them, [O Muhammad], "Does your Lord have daughters while they have sons?

150

أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًۭا وَهُمْ شَٰهِدُونَ

বাংলানা কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?

EnglishOr did We create the angels as females while they were witnesses?"

151

أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ

বাংলাজেনো, তারা মনগড়া উক্তি করে যে,

EnglishUnquestionably, it is out of their [invented] falsehood that they say,

152

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ

বাংলাআল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

English" Allah has begotten," and indeed, they are liars.

153

أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ

বাংলাতিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?

EnglishHas He chosen daughters over sons?

154

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

বাংলাতোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?

EnglishWhat is [wrong] with you? How do you make judgement?

155

أَفَلَا تَذَكَّرُونَ

বাংলাতোমরা কি অনুধাবন কর না?

EnglishThen will you not be reminded?

156

أَمْ لَكُمْ سُلْطَٰنٌۭ مُّبِينٌۭ

বাংলানা কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?

EnglishOr do you have a clear authority?

157

فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ

বাংলাতোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

EnglishThen produce your scripture, if you should be truthful.

158

وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًۭا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ

বাংলাতারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।

EnglishAnd they have claimed between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought to [punishment].

159

سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

বাংলাতারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

EnglishExalted is Allah above what they describe,

160

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলাতবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।

EnglishExcept the chosen servants of Allah [who do not share in that sin].

161

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

বাংলাঅতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,

EnglishSo indeed, you [disbelievers] and whatever you worship,

162

مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ

বাংলাতাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।

EnglishYou cannot tempt [anyone] away from Him

163

إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ

বাংলাশুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।

EnglishExcept he who is to [enter and] burn in the Hellfire.

164

وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌۭ مَّعْلُومٌۭ

বাংলাআমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।

English[The angels say], "There is not among us any except that he has a known position.

165

وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ

বাংলাএবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।

EnglishAnd indeed, we are those who line up [for prayer].

166

وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ

বাংলাএবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।

EnglishAnd indeed, we are those who exalt Allah."

167

وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ

বাংলাতারা তো বলতঃ

EnglishAnd indeed, the disbelievers used to say,

168

لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًۭا مِّنَ ٱلْأَوَّلِينَ

বাংলাযদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,

English"If we had a message from [those of] the former peoples,

169

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

বাংলাতবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।

EnglishWe would have been the chosen servants of Allah."

170

فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

বাংলাবস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,

EnglishBut they disbelieved in it, so they are going to know.

171

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ

বাংলাআমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,

EnglishAnd Our word has already preceded for Our servants, the messengers,

172

إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ

বাংলাঅবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।

English[That] indeed, they would be those given victory

173

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ

বাংলাআর আমার বাহিনীই হয় বিজয়ী।

EnglishAnd [that] indeed, Our soldiers will be those who overcome.

174

فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ

বাংলাঅতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

EnglishSo, [O Muhammad], leave them for a time.

175

وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ

বাংলাএবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

EnglishAnd see [what will befall] them, for they are going to see.

176

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

বাংলাআমার আযাব কি তারা দ্রুত কামনা করে?

EnglishThen for Our punishment are they impatient?

177

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ

বাংলাঅতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।

EnglishBut when it descends in their territory, then evil is the morning of those who were warned.

178

وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍۢ

বাংলাআপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

EnglishAnd leave them for a time.

179

وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ

বাংলাএবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

EnglishAnd see, for they are going to see.

180

سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

বাংলাপবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।

EnglishExalted is your Lord, the Lord of might, above what they describe.

181

وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ

বাংলাপয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।

EnglishAnd peace upon the messengers.

182

وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

বাংলাসমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।

EnglishAnd praise to Allah, Lord of the worlds.

As-Saaffaat (سُورَةُ الصَّافَّاتِ) — The Noble Quran | Quran