Quran Logo
Surah 44Meccan 59 Ayahs

سُورَةُ الدُّخَانِ

Ad-Dukhaan

The Smoke

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ

বাংলাহা-মীম।

EnglishHa, Meem.

2

وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ

বাংলাশপথ সুস্পষ্ট কিতাবের।

EnglishBy the clear Book,

3

إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍۢ مُّبَٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

বাংলাআমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।

EnglishIndeed, We sent it down during a blessed night. Indeed, We were to warn [mankind].

4

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

বাংলাএ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।

EnglishOn that night is made distinct every precise matter -

5

أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ

বাংলাআমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।

English[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger]

6

رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

বাংলাআপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

EnglishAs mercy from your Lord. Indeed, He is the Hearing, the Knowing.

7

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ

বাংলাযদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।

EnglishLord of the heavens and the earth and that between them, if you would be certain.

8

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

বাংলাতিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।

EnglishThere is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers.

9

بَلْ هُمْ فِى شَكٍّۢ يَلْعَبُونَ

বাংলাএতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।

EnglishBut they are in doubt, amusing themselves.

10

فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍۢ مُّبِينٍۢ

বাংলাঅতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।

EnglishThen watch for the Day when the sky will bring a visible smoke.

11

يَغْشَى ٱلنَّاسَ ۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٌۭ

বাংলাযা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

EnglishCovering the people; this is a painful torment.

12

رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

বাংলাহে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।

English[They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers."

13

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌۭ مُّبِينٌۭ

বাংলাতারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।

EnglishHow will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger.

14

ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌۭ مَّجْنُونٌ

বাংলাঅতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে।

EnglishThen they turned away from him and said, "[He was] taught [and is] a madman."

15

إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ

বাংলাআমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।

EnglishIndeed, We will remove the torment for a little. Indeed, you [disbelievers] will return [to disbelief].

16

يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

বাংলাযেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।

EnglishThe Day We will strike with the greatest assault, indeed, We will take retribution.

17

۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌۭ كَرِيمٌ

বাংলাতাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,

EnglishAnd We had already tried before them the people of Pharaoh, and there came to them a noble messenger,

18

أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌۭ

বাংলাএই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।

English[Saying], "Render to me the servants of Allah. Indeed, I am to you a trustworthy messenger,"

19

وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ

বাংলাআর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।

EnglishAnd [saying], "Be not haughty with Allah. Indeed, I have come to you with clear authority.

20

وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ

বাংলাতোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।

EnglishAnd indeed, I have sought refuge in my Lord and your Lord, lest you stone me.

21

وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ

বাংলাতোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।

EnglishBut if you do not believe me, then leave me alone."

22

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌۭ مُّجْرِمُونَ

বাংলাঅতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।

EnglishAnd [finally] he called to his Lord that these were a criminal people.

23

فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

বাংলাতাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।

English[Allah said], "Then set out with My servants by night. Indeed, you are to be pursued.

24

وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌۭ مُّغْرَقُونَ

বাংলাএবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।

EnglishAnd leave the sea in stillness. Indeed, they are an army to be drowned."

25

كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ

বাংলাতারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,

EnglishHow much they left behind of gardens and springs

26

وَزُرُوعٍۢ وَمَقَامٍۢ كَرِيمٍۢ

বাংলাকত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।

EnglishAnd crops and noble sites

27

وَنَعْمَةٍۢ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ

বাংলাকত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।

EnglishAnd comfort wherein they were amused.

28

كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ

বাংলাএমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।

EnglishThus. And We caused to inherit it another people.

29

فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ

বাংলাতাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।

EnglishAnd the heaven and earth wept not for them, nor were they reprieved.

30

وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

বাংলাআমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।

EnglishAnd We certainly saved the Children of Israel from the humiliating torment -

31

مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًۭا مِّنَ ٱلْمُسْرِفِينَ

বাংলাফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

EnglishFrom Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors.

32

وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ

বাংলাআমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

EnglishAnd We certainly chose them by knowledge over [all] the worlds.

33

وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْءَايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌۭا۟ مُّبِينٌ

বাংলাএবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।

EnglishAnd We gave them of signs that in which there was a clear trial.

34

إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

বাংলাকাফেররা বলেই থাকে,

EnglishIndeed, these [disbelievers] are saying,

35

إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ

বাংলাপ্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।

English"There is not but our first death, and we will not be resurrected.

36

فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ

বাংলাতোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।

EnglishThen bring [back] our forefathers, if you should be truthful."

37

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍۢ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ

বাংলাওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।

EnglishAre they better or the people of Tubba' and those before them? We destroyed them, [for] indeed, they were criminals.

38

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ

বাংলাআমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।

EnglishAnd We did not create the heavens and earth and that between them in play.

39

مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

বাংলাআমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।

EnglishWe did not create them except in truth, but most of them do not know.

40

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ

বাংলানিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।

EnglishIndeed, the Day of Judgement is the appointed time for them all -

41

يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًۭى شَيْـًۭٔا وَلَا هُمْ يُنصَرُونَ

বাংলাযেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

EnglishThe Day when no relation will avail a relation at all, nor will they be helped -

42

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

বাংলাতবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।

EnglishExcept those [believers] on whom Allah has mercy. Indeed, He is the Exalted in Might, the Merciful.

43

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

বাংলানিশ্চয় যাক্কুম বৃক্ষ

EnglishIndeed, the tree of zaqqum

44

طَعَامُ ٱلْأَثِيمِ

বাংলাপাপীর খাদ্য হবে;

EnglishIs food for the sinful.

45

كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ

বাংলাগলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।

EnglishLike murky oil, it boils within bellies

46

كَغَلْىِ ٱلْحَمِيمِ

বাংলাযেমন ফুটে পানি।

EnglishLike the boiling of scalding water.

47

خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ

বাংলাএকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,

English[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire,

48

ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ

বাংলাঅতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,

EnglishThen pour over his head from the torment of scalding water."

49

ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ

বাংলাস্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।

English[It will be said], "Taste! Indeed, you are the honored, the noble!

50

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ

বাংলাএ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।

EnglishIndeed, this is what you used to dispute."

51

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍۢ

বাংলানিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-

EnglishIndeed, the righteous will be in a secure place;

52

فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍۢ

বাংলাউদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

EnglishWithin gardens and springs,

53

يَلْبَسُونَ مِن سُندُسٍۢ وَإِسْتَبْرَقٍۢ مُّتَقَٰبِلِينَ

বাংলাতারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।

EnglishWearing [garments of] fine silk and brocade, facing each other.

54

كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍۢ

বাংলাএরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।

EnglishThus. And We will marry them to fair women with large, [beautiful] eyes.

55

يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

বাংলাতারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।

EnglishThey will call therein for every [kind of] fruit - safe and secure.

56

لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

বাংলাতারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।

EnglishThey will not taste death therein except the first death, and He will have protected them from the punishment of Hellfire

57

فَضْلًۭا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

বাংলাআপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।

EnglishAs bounty from your Lord. That is what is the great attainment.

58

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

বাংলাআমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

EnglishAnd indeed, We have eased the Qur'an in your tongue that they might be reminded.

59

فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ

বাংলাঅতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।

EnglishSo watch, [O Muhammad]; indeed, they are watching [for your end].

Ad-Dukhaan (سُورَةُ الدُّخَانِ) — The Noble Quran | Quran