Quran Logo
Surah 51Meccan 60 Ayahs

سُورَةُ الذَّارِيَاتِ

Adh-Dhaariyat

The Winnowing Winds

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلذَّٰرِيَٰتِ ذَرْوًۭا

বাংলাকসম ঝঞ্ঝাবায়ুর।

EnglishBy those [winds] scattering [dust] dispersing

2

فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًۭا

বাংলাঅতঃপর বোঝা বহনকারী মেঘের।

EnglishAnd those [clouds] carrying a load [of water]

3

فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًۭا

বাংলাঅতঃপর মৃদু চলমান জলযানের,

EnglishAnd those [ships] sailing with ease

4

فَٱلْمُقَسِّمَٰتِ أَمْرًا

বাংলাঅতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,

EnglishAnd those [angels] apportioning [each] matter,

5

إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌۭ

বাংলাতোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।

EnglishIndeed, what you are promised is true.

6

وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٌۭ

বাংলাইনসাফ অবশ্যম্ভাবী।

EnglishAnd indeed, the recompense is to occur.

7

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْحُبُكِ

বাংলাপথবিশিষ্ট আকাশের কসম,

EnglishBy the heaven containing pathways,

8

إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ

বাংলাতোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।

EnglishIndeed, you are in differing speech.

9

يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ

বাংলাযে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,

EnglishDeluded away from the Qur'an is he who is deluded.

10

قُتِلَ ٱلْخَرَّٰصُونَ

বাংলাঅনুমানকারীরা ধ্বংস হোক,

EnglishDestroyed are the falsifiers

11

ٱلَّذِينَ هُمْ فِى غَمْرَةٍۢ سَاهُونَ

বাংলাযারা উদাসীন, ভ্রান্ত।

EnglishWho are within a flood [of confusion] and heedless.

12

يَسْـَٔلُونَ أَيَّانَ يَوْمُ ٱلدِّينِ

বাংলাতারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

EnglishThey ask, "When is the Day of Recompense?"

13

يَوْمَ هُمْ عَلَى ٱلنَّارِ يُفْتَنُونَ

বাংলাযেদিন তারা অগ্নিতে পতিত হবে,

English[It is] the Day they will be tormented over the Fire

14

ذُوقُوا۟ فِتْنَتَكُمْ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَسْتَعْجِلُونَ

বাংলাতোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।

English[And will be told], "Taste your torment. This is that for which you were impatient."

15

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍۢ وَعُيُونٍ

বাংলাখোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

EnglishIndeed, the righteous will be among gardens and springs,

16

ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُحْسِنِينَ

বাংলাএমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,

EnglishAccepting what their Lord has given them. Indeed, they were before that doers of good.

17

كَانُوا۟ قَلِيلًۭا مِّنَ ٱلَّيْلِ مَا يَهْجَعُونَ

বাংলাতারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,

EnglishThey used to sleep but little of the night,

18

وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

বাংলারাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,

EnglishAnd in the hours before dawn they would ask forgiveness,

19

وَفِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّۭ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ

বাংলাএবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।

EnglishAnd from their properties was [given] the right of the [needy] petitioner and the deprived.

20

وَفِى ٱلْأَرْضِ ءَايَٰتٌۭ لِّلْمُوقِنِينَ

বাংলাবিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,

EnglishAnd on the earth are signs for the certain [in faith]

21

وَفِىٓ أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ

বাংলাএবং তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না?

EnglishAnd in yourselves. Then will you not see?

22

وَفِى ٱلسَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ

বাংলাআকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।

EnglishAnd in the heaven is your provision and whatever you are promised.

23

فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّۭ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ

বাংলানভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তার কসম, তোমাদের কথাবার্তার মতই এটা সত্য।

EnglishThen by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.

24

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَٰهِيمَ ٱلْمُكْرَمِينَ

বাংলাআপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি?

EnglishHas there reached you the story of the honored guests of Abraham? -

25

إِذْ دَخَلُوا۟ عَلَيْهِ فَقَالُوا۟ سَلَٰمًۭا ۖ قَالَ سَلَٰمٌۭ قَوْمٌۭ مُّنكَرُونَ

বাংলাযখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।

EnglishWhen they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace, [you are] a people unknown.

26

فَرَاغَ إِلَىٰٓ أَهْلِهِۦ فَجَآءَ بِعِجْلٍۢ سَمِينٍۢ

বাংলাঅতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল।

EnglishThen he went to his family and came with a fat [roasted] calf

27

فَقَرَّبَهُۥٓ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ

বাংলাসে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?

EnglishAnd placed it near them; he said, "Will you not eat?"

28

فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةًۭ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٍۢ

বাংলাঅতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

EnglishAnd he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy.

29

فَأَقْبَلَتِ ٱمْرَأَتُهُۥ فِى صَرَّةٍۢ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌۭ

বাংলাঅতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা।

EnglishAnd his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!"

30

قَالُوا۟ كَذَٰلِكِ قَالَ رَبُّكِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْحَكِيمُ ٱلْعَلِيمُ

বাংলাতারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

EnglishThey said, "Thus has said your Lord; indeed, He is the Wise, the Knowing."

31

۞ قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا ٱلْمُرْسَلُونَ

বাংলাইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি?

English[Abraham] said, "Then what is your business [here], O messengers?"

32

قَالُوٓا۟ إِنَّآ أُرْسِلْنَآ إِلَىٰ قَوْمٍۢ مُّجْرِمِينَ

বাংলাতারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি,

EnglishThey said, "Indeed, we have been sent to a people of criminals

33

لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةًۭ مِّن طِينٍۢ

বাংলাযাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি।

EnglishTo send down upon them stones of clay,

34

مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ

বাংলাযা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহিߦ#2468; আছে।

EnglishMarked in the presence of your Lord for the transgressors."

35

فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلْمُؤْمِنِينَ

বাংলাঅতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম।

EnglishSo We brought out whoever was in the cities of the believers.

36

فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍۢ مِّنَ ٱلْمُسْلِمِينَ

বাংলাএবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি।

EnglishAnd We found not within them other than a [single] house of Muslims.

37

وَتَرَكْنَا فِيهَآ ءَايَةًۭ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

বাংলাযারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি।

EnglishAnd We left therein a sign for those who fear the painful punishment.

38

وَفِى مُوسَىٰٓ إِذْ أَرْسَلْنَٰهُ إِلَىٰ فِرْعَوْنَ بِسُلْطَٰنٍۢ مُّبِينٍۢ

বাংলাএবং নিদর্শন রয়েছে মূসার বৃত্তান্তে; যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে প্রেরণ করেছিলাম।

EnglishAnd in Moses [was a sign], when We sent him to Pharaoh with clear authority.

39

فَتَوَلَّىٰ بِرُكْنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوْ مَجْنُونٌۭ

বাংলাঅতঃপর সে শক্তিবলে মুখ ফিরিয়ে নিল এবং বললঃ সে হয় যাদুকর, না হয় পাগল।

EnglishBut he turned away with his supporters and said," A magician or a madman."

40

فَأَخَذْنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَٰهُمْ فِى ٱلْيَمِّ وَهُوَ مُلِيمٌۭ

বাংলাঅতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল অভিযুক্ত।

EnglishSo We took him and his soldiers and cast them into the sea, and he was blameworthy.

41

وَفِى عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ ٱلرِّيحَ ٱلْعَقِيمَ

বাংলাএবং নিদর্শন রয়েছে তাদের কাহিনীতে; যখন আমি তাদের উপর প্রেরণ করেছিলাম অশুভ বায়ু।

EnglishAnd in 'Aad [was a sign], when We sent against them the barren wind.

42

مَا تَذَرُ مِن شَىْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَٱلرَّمِيمِ

বাংলাএই বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলঃ তাকেই চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছিল।

EnglishIt left nothing of what it came upon but that it made it like disintegrated ruins.

43

وَفِى ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا۟ حَتَّىٰ حِينٍۢ

বাংলাআরও নিদর্শন রয়েছে সামূদের ঘটনায়; যখন তাদেরকে বলা হয়েছিল, কিছুকাল মজা লুটে নাও।

EnglishAnd in Thamud, when it was said to them, "Enjoy yourselves for a time."

44

فَعَتَوْا۟ عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمْ يَنظُرُونَ

বাংলাঅতঃপর তারা তাদের পালনকর্তার আদেশ অমান্য করল এবং তাদের প্রতি বজ্রঘাত হল এমতাবস্থায় যে, তারা তা দেখেছিল।

EnglishBut they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on.

45

فَمَا ٱسْتَطَٰعُوا۟ مِن قِيَامٍۢ وَمَا كَانُوا۟ مُنتَصِرِينَ

বাংলাঅতঃপর তারা দাঁড়াতে সক্ষম হল না এবং কোন প্রতিকারও করতে পারল না।

EnglishAnd they were unable to arise, nor could they defend themselves.

46

وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًۭا فَٰسِقِينَ

বাংলাআমি ইতিপূর্বে নূহের সম্প্রদায়কে ধ্বংস করেছি। নিশ্চিতই তারা ছিল পাপাচারী সম্প্রদায়।

EnglishAnd [We destroyed] the people of Noah before; indeed, they were a people defiantly disobedient.

47

وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍۢ وَإِنَّا لَمُوسِعُونَ

বাংলাআমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই ব্যাপক ক্ষমতাশালী।

EnglishAnd the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.

48

وَٱلْأَرْضَ فَرَشْنَٰهَا فَنِعْمَ ٱلْمَٰهِدُونَ

বাংলাআমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।

EnglishAnd the earth We have spread out, and excellent is the preparer.

49

وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

বাংলাআমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা হৃদয়ঙ্গম কর।

EnglishAnd of all things We created two mates; perhaps you will remember.

50

فَفِرُّوٓا۟ إِلَى ٱللَّهِ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ

বাংলাঅতএব, আল্লাহর দিকে ধাবিত হও। আমি তাঁর তরফ থেকে তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী।

EnglishSo flee to Allah. Indeed, I am to you from Him a clear warner.

51

وَلَا تَجْعَلُوا۟ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ ۖ إِنِّى لَكُم مِّنْهُ نَذِيرٌۭ مُّبِينٌۭ

বাংলাতোমরা আল্লাহর সাথে কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী।

EnglishAnd do not make [as equal] with Allah another deity. Indeed, I am to you from Him a clear warner.

52

كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا۟ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ

বাংলাএমনিভাবে, তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোন রসূল আগমন করেছে, তারা বলছেঃ যাদুকর, না হয় উম্মাদ।

EnglishSimilarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman."

53

أَتَوَاصَوْا۟ بِهِۦ ۚ بَلْ هُمْ قَوْمٌۭ طَاغُونَ

বাংলাতারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে? বস্তুতঃ ওরা দুষ্ট সম্প্রদায়।

EnglishDid they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people.

54

فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍۢ

বাংলাঅতএব, আপনি ওদের থেকে মুখ ফিরিয়ে নিন। এতে আপনি অপরাধী হবেন না।

EnglishSo leave them, [O Muhammad], for you are not to be blamed.

55

وَذَكِّرْ فَإِنَّ ٱلذِّكْرَىٰ تَنفَعُ ٱلْمُؤْمِنِينَ

বাংলাএবং বোঝাতে থাকুন; কেননা, বোঝানো মুমিনদের উপকারে আসবে।

EnglishAnd remind, for indeed, the reminder benefits the believers.

56

وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

বাংলাআমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি।

EnglishAnd I did not create the jinn and mankind except to worship Me.

57

مَآ أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍۢ وَمَآ أُرِيدُ أَن يُطْعِمُونِ

বাংলাআমি তাদের কাছে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে আহার্য যোগাবে।

EnglishI do not want from them any provision, nor do I want them to feed Me.

58

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلْقُوَّةِ ٱلْمَتِينُ

বাংলাআল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত।

EnglishIndeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength.

59

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذَنُوبًۭا مِّثْلَ ذَنُوبِ أَصْحَٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُونِ

বাংলাঅতএব, এই যালেমদের প্রাপ্য তাই, যা ওদের অতীত সহচরদের প্রাপ্য ছিল। কাজেই ওরা যেন আমার কাছে তা তাড়াতাড়ি না চায়।

EnglishAnd indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their predecessors, so let them not impatiently urge Me.

60

فَوَيْلٌۭ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِن يَوْمِهِمُ ٱلَّذِى يُوعَدُونَ

বাংলাঅতএব, কাফেরদের জন্যে দুর্ভোগ সেই দিনের, যেদিনের প্রতিশ্রুতি ওদেরকে দেয়া হয়েছে।

EnglishAnd woe to those who have disbelieved from their Day which they are promised.

Adh-Dhaariyat (سُورَةُ الذَّارِيَاتِ) — The Noble Quran | Quran