Quran Logo
Surah 53Meccan 62 Ayahs

سُورَةُ النَّجۡمِ

An-Najm

The Star

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ

বাংলানক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

EnglishBy the star when it descends,

2

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

বাংলাতোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

EnglishYour companion [Muhammad] has not strayed, nor has he erred,

3

وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ

বাংলাএবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

EnglishNor does he speak from [his own] inclination.

4

إِنْ هُوَ إِلَّا وَحْىٌۭ يُوحَىٰ

বাংলাকোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

EnglishIt is not but a revelation revealed,

5

عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ

বাংলাতাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,

EnglishTaught to him by one intense in strength -

6

ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ

বাংলাসহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

EnglishOne of soundness. And he rose to [his] true form

7

وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ

বাংলাউর্ধ্ব দিগন্তে,

EnglishWhile he was in the higher [part of the] horizon.

8

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

বাংলাঅতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

EnglishThen he approached and descended

9

فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

বাংলাতখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

EnglishAnd was at a distance of two bow lengths or nearer.

10

فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ

বাংলাতখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।

EnglishAnd he revealed to His Servant what he revealed.

11

مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ

বাংলারসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।

EnglishThe heart did not lie [about] what it saw.

12

أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

বাংলাতোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?

EnglishSo will you dispute with him over what he saw?

13

وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ

বাংলানিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,

EnglishAnd he certainly saw him in another descent

14

عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ

বাংলাসিদরাতুলমুন্তাহার নিকটে,

EnglishAt the Lote Tree of the Utmost Boundary -

15

عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ

বাংলাযার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।

EnglishNear it is the Garden of Refuge -

16

إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ

বাংলাযখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।

EnglishWhen there covered the Lote Tree that which covered [it].

17

مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ

বাংলাতাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।

EnglishThe sight [of the Prophet] did not swerve, nor did it transgress [its limit].

18

لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ

বাংলানিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।

EnglishHe certainly saw of the greatest signs of his Lord.

19

أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ

বাংলাতোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।

EnglishSo have you considered al-Lat and al-'Uzza?

20

وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ

বাংলাএবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?

EnglishAnd Manat, the third - the other one?

21

أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ

বাংলাপুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?

EnglishIs the male for you and for Him the female?

22

تِلْكَ إِذًۭا قِسْمَةٌۭ ضِيزَىٰٓ

বাংলাএমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।

EnglishThat, then, is an unjust division.

23

إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌۭ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ

বাংলাএগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।

EnglishThey are not but [mere] names you have named them - you and your forefathers - for which Allah has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance.

24

أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

বাংলামানুষ যা চায়, তাই কি পায়?

EnglishOr is there for man whatever he wishes?

25

فَلِلَّهِ ٱلْءَاخِرَةُ وَٱلْأُولَىٰ

বাংলাঅতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।

EnglishRather, to Allah belongs the Hereafter and the first [life].

26

۞ وَكَم مِّن مَّلَكٍۢ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ

বাংলাআকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।

EnglishAnd how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allah has permitted [it] to whom He wills and approves.

27

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ

বাংলাযারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।

EnglishIndeed, those who do not believe in the Hereafter name the angels female names,

28

وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًۭٔا

বাংলাঅথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।

EnglishAnd they have thereof no knowledge. They follow not except assumption, and indeed, assumption avails not against the truth at all.

29

فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

বাংলাঅতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।

EnglishSo turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life.

30

ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ

বাংলাতাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।

EnglishThat is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided.

31

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

বাংলানভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।

EnglishAnd to Allah belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -

32

ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌۭ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

বাংলাযারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।

EnglishThose who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.

33

أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ

বাংলাআপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।

EnglishHave you seen the one who turned away

34

وَأَعْطَىٰ قَلِيلًۭا وَأَكْدَىٰٓ

বাংলাএবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।

EnglishAnd gave a little and [then] refrained?

35

أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ

বাংলাতার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?

EnglishDoes he have knowledge of the unseen, so he sees?

36

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ

বাংলাতাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,

EnglishOr has he not been informed of what was in the scriptures of Moses

37

وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ

বাংলাএবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?

EnglishAnd [of] Abraham, who fulfilled [his obligations] -

38

أَلَّا تَزِرُ وَازِرَةٌۭ وِزْرَ أُخْرَىٰ

বাংলাকিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।

EnglishThat no bearer of burdens will bear the burden of another

39

وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

বাংলাএবং মানুষ তাই পায়, যা সে করে,

EnglishAnd that there is not for man except that [good] for which he strives

40

وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

বাংলাতার কর্ম শীঘ্রই দেখা হবে।

EnglishAnd that his effort is going to be seen -

41

ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ

বাংলাঅতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

EnglishThen he will be recompensed for it with the fullest recompense

42

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ

বাংলাতোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,

EnglishAnd that to your Lord is the finality

43

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

বাংলাএবং তিনিই হাসান ও কাঁদান

EnglishAnd that it is He who makes [one] laugh and weep

44

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا

বাংলাএবং তিনিই মারেন ও বাঁচান,

EnglishAnd that it is He who causes death and gives life

45

وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ

বাংলাএবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।

EnglishAnd that He creates the two mates - the male and female -

46

مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ

বাংলাএকবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

EnglishFrom a sperm-drop when it is emitted

47

وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ

বাংলাপুনরুত্থানের দায়িত্ব তাঁরই,

EnglishAnd that [incumbent] upon Him is the next creation

48

وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

বাংলাএবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।

EnglishAnd that it is He who enriches and suffices

49

وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ

বাংলাতিনি শিরা নক্ষত্রের মালিক।

EnglishAnd that it is He who is the Lord of Sirius

50

وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ

বাংলাতিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,

EnglishAnd that He destroyed the first [people of] 'Aad

51

وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ

বাংলাএবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।

EnglishAnd Thamud - and He did not spare [them] -

52

وَقَوْمَ نُوحٍۢ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

বাংলাএবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।

EnglishAnd the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing.

53

وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

বাংলাতিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।

EnglishAnd the overturned towns He hurled down

54

فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

বাংলাঅতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

EnglishAnd covered them by that which He covered.

55

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

বাংলাঅতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?

EnglishThen which of the favors of your Lord do you doubt?

56

هَٰذَا نَذِيرٌۭ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ

বাংলাঅতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

EnglishThis [Prophet] is a warner like the former warners.

57

أَزِفَتِ ٱلْءَازِفَةُ

বাংলাকেয়ামত নিকটে এসে গেছে।

EnglishThe Approaching Day has approached.

58

لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

বাংলাআল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।

EnglishOf it, [from those] besides Allah, there is no remover.

59

أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ

বাংলাতোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?

EnglishThen at this statement do you wonder?

60

وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

বাংলাএবং হাসছ-ক্রন্দন করছ না?

EnglishAnd you laugh and do not weep

61

وَأَنتُمْ سَٰمِدُونَ

বাংলাতোমরা ক্রীড়া-কৌতুক করছ,

EnglishWhile you are proudly sporting?

62

فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩

বাংলাঅতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।

EnglishSo prostrate to Allah and worship [Him].

An-Najm (سُورَةُ النَّجۡمِ) — The Noble Quran | Quran