سُورَةُ الوَاقِعَةِ
Al-Waaqia
The Inevitable
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
বাংলাযখন কিয়ামতের ঘটনা ঘটবে,
EnglishWhen the Occurrence occurs,
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
বাংলাযার বাস্তবতায় কোন সংশয় নেই।
EnglishThere is, at its occurrence, no denial.
خَافِضَةٌۭ رَّافِعَةٌ
বাংলাএটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
EnglishIt will bring down [some] and raise up [others].
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا
বাংলাযখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
EnglishWhen the earth is shaken with convulsion
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا
বাংলাএবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
EnglishAnd the mountains are broken down, crumbling
فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا
বাংলাঅতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
EnglishAnd become dust dispersing.
وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ
বাংলাএবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
EnglishAnd you become [of] three kinds:
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
বাংলাযারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
EnglishThen the companions of the right - what are the companions of the right?
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
বাংলাএবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
EnglishAnd the companions of the left - what are the companions of the left?
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
বাংলাঅগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
EnglishAnd the forerunners, the forerunners -
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
বাংলাতারাই নৈকট্যশীল,
EnglishThose are the ones brought near [to Allah]
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
বাংলাঅবদানের উদ্যানসমূহে,
EnglishIn the Gardens of Pleasure,
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ
বাংলাতারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
EnglishA [large] company of the former peoples
وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ
বাংলাএবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
EnglishAnd a few of the later peoples,
عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ
বাংলাস্বর্ণ খচিত সিংহাসন।
EnglishOn thrones woven [with ornament],
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
বাংলাতারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
EnglishReclining on them, facing each other.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ
বাংলাতাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
EnglishThere will circulate among them young boys made eternal
بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ
বাংলাপানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
EnglishWith vessels, pitchers and a cup [of wine] from a flowing spring -
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলাযা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
EnglishNo headache will they have therefrom, nor will they be intoxicated -
وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ
বাংলাআর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
EnglishAnd fruit of what they select
وَلَحْمِ طَيْرٍۢ مِّمَّا يَشْتَهُونَ
বাংলাএবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
EnglishAnd the meat of fowl, from whatever they desire.
وَحُورٌ عِينٌۭ
বাংলাতথায় থাকবে আনতনয়না হুরগণ,
EnglishAnd [for them are] fair women with large, [beautiful] eyes,
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
বাংলাআবরণে রক্ষিত মোতির ন্যায়,
EnglishThe likenesses of pearls well-protected,
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
বাংলাতারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
EnglishAs reward for what they used to do.
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا تَأْثِيمًا
বাংলাতারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
EnglishThey will not hear therein ill speech or commission of sin -
إِلَّا قِيلًۭا سَلَٰمًۭا سَلَٰمًۭا
বাংলাকিন্তু শুনবে সালাম আর সালাম।
EnglishOnly a saying: "Peace, peace."
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
বাংলাযারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
EnglishThe companions of the right - what are the companions of the right?
فِى سِدْرٍۢ مَّخْضُودٍۢ
বাংলাতারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
English[They will be] among lote trees with thorns removed
وَطَلْحٍۢ مَّنضُودٍۢ
বাংলাএবং কাঁদি কাঁদি কলায়,
EnglishAnd [banana] trees layered [with fruit]
وَظِلٍّۢ مَّمْدُودٍۢ
বাংলাএবং দীর্ঘ ছায়ায়।
EnglishAnd shade extended
وَمَآءٍۢ مَّسْكُوبٍۢ
বাংলাএবং প্রবাহিত পানিতে,
EnglishAnd water poured out
وَفَٰكِهَةٍۢ كَثِيرَةٍۢ
বাংলাও প্রচুর ফল-মূলে,
EnglishAnd fruit, abundant [and varied],
لَّا مَقْطُوعَةٍۢ وَلَا مَمْنُوعَةٍۢ
বাংলাযা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
EnglishNeither limited [to season] nor forbidden,
وَفُرُشٍۢ مَّرْفُوعَةٍ
বাংলাআর থাকবে সমুন্নত শয্যায়।
EnglishAnd [upon] beds raised high.
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءًۭ
বাংলাআমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
EnglishIndeed, We have produced the women of Paradise in a [new] creation
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا
বাংলাঅতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
EnglishAnd made them virgins,
عُرُبًا أَتْرَابًۭا
বাংলাকামিনী, সমবয়স্কা।
EnglishDevoted [to their husbands] and of equal age,
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলাডান দিকের লোকদের জন্যে।
EnglishFor the companions of the right [who are]
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ
বাংলাতাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
EnglishA company of the former peoples
وَثُلَّةٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ
বাংলাএবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
EnglishAnd a company of the later peoples.
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
বাংলাবামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
EnglishAnd the companions of the left - what are the companions of the left?
فِى سَمُومٍۢ وَحَمِيمٍۢ
বাংলাতারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
English[They will be] in scorching fire and scalding water
وَظِلٍّۢ مِّن يَحْمُومٍۢ
বাংলাএবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
EnglishAnd a shade of black smoke,
لَّا بَارِدٍۢ وَلَا كَرِيمٍ
বাংলাযা শীতল নয় এবং আরামদায়কও নয়।
EnglishNeither cool nor beneficial.
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
বাংলাতারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
EnglishIndeed they were, before that, indulging in affluence,
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
বাংলাতারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
EnglishAnd they used to persist in the great violation,
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًۭا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
বাংলাতারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
EnglishAnd they used to say, "When we die and become dust and bones, are we indeed to be resurrected?
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
বাংলাএবং আমাদের পূর্বপুরুষগণও!
EnglishAnd our forefathers [as well]?"
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْءَاخِرِينَ
বাংলাবলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
EnglishSay, [O Muhammad], "Indeed, the former and the later peoples
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍۢ مَّعْلُومٍۢ
বাংলাসবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
EnglishAre to be gathered together for the appointment of a known Day."
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
বাংলাঅতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
EnglishThen indeed you, O those astray [who are] deniers,
لَءَاكِلُونَ مِن شَجَرٍۢ مِّن زَقُّومٍۢ
বাংলাতোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
EnglishWill be eating from trees of zaqqum
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
বাংলাঅতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
EnglishAnd filling with it your bellies
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
বাংলাঅতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
EnglishAnd drinking on top of it from scalding water
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
বাংলাপান করবে পিপাসিত উটের ন্যায়।
EnglishAnd will drink as the drinking of thirsty camels.
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
বাংলাকেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
EnglishThat is their accommodation on the Day of Recompense.
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
বাংলাআমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
EnglishWe have created you, so why do you not believe?
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
বাংলাতোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
EnglishHave you seen that which you emit?
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ
বাংলাতোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
EnglishIs it you who creates it, or are We the Creator?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
বাংলাআমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
EnglishWe have decreed death among you, and We are not to be outdone
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
বাংলাএ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
EnglishIn that We will change your likenesses and produce you in that [form] which you do not know.
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
বাংলাতোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
EnglishAnd you have already known the first creation, so will you not remember?
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
বাংলাতোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
EnglishAnd have you seen that [seed] which you sow?
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
বাংলাতোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
EnglishIs it you who makes it grow, or are We the grower?
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
বাংলাআমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
EnglishIf We willed, We could make it [dry] debris, and you would remain in wonder,
إِنَّا لَمُغْرَمُونَ
বাংলাবলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
English[Saying], "Indeed, we are [now] in debt;
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
বাংলাবরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
EnglishRather, we have been deprived."
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
বাংলাতোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
EnglishAnd have you seen the water that you drink?
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
বাংলাতোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
EnglishIs it you who brought it down from the clouds, or is it We who bring it down?
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُونَ
বাংলাআমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
EnglishIf We willed, We could make it bitter, so why are you not grateful?
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
বাংলাতোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
EnglishAnd have you seen the fire that you ignite?
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
বাংলাতোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
EnglishIs it you who produced its tree, or are We the producer?
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةًۭ وَمَتَٰعًۭا لِّلْمُقْوِينَ
বাংলাআমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
EnglishWe have made it a reminder and provision for the travelers,
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
বাংলাঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
EnglishSo exalt the name of your Lord, the Most Great.
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
বাংলাঅতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
EnglishThen I swear by the setting of the stars,
وَإِنَّهُۥ لَقَسَمٌۭ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
বাংলানিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
EnglishAnd indeed, it is an oath - if you could know - [most] great.
إِنَّهُۥ لَقُرْءَانٌۭ كَرِيمٌۭ
বাংলানিশ্চয় এটা সম্মানিত কোরআন,
EnglishIndeed, it is a noble Qur'an
فِى كِتَٰبٍۢ مَّكْنُونٍۢ
বাংলাযা আছে এক গোপন কিতাবে,
EnglishIn a Register well-protected;
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
বাংলাযারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
EnglishNone touch it except the purified.
تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
বাংলাএটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
English[It is] a revelation from the Lord of the worlds.
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
বাংলাতবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
EnglishThen is it to this statement that you are indifferent
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
বাংলাএবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
EnglishAnd make [the thanks for] your provision that you deny [the Provider]?
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
বাংলাঅতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
EnglishThen why, when the soul at death reaches the throat
وَأَنتُمْ حِينَئِذٍۢ تَنظُرُونَ
বাংলাএবং তোমরা তাকিয়ে থাক,
EnglishAnd you are at that time looking on -
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
বাংলাতখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
EnglishAnd Our angels are nearer to him than you, but you do not see -
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
বাংলাযদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
EnglishThen why do you not, if you are not to be recompensed,
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
বাংলাতবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
EnglishBring it back, if you should be truthful?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
বাংলাযদি সে নৈকট্যশীলদের একজন হয়;
EnglishAnd if the deceased was of those brought near to Allah,
فَرَوْحٌۭ وَرَيْحَانٌۭ وَجَنَّتُ نَعِيمٍۢ
বাংলাতবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
EnglishThen [for him is] rest and bounty and a garden of pleasure.
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলাআর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
EnglishAnd if he was of the companions of the right,
فَسَلَٰمٌۭ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
বাংলাতবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
EnglishThen [the angels will say], "Peace for you; [you are] from the companions of the right."
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
বাংলাআর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
EnglishBut if he was of the deniers [who were] astray,
فَنُزُلٌۭ مِّنْ حَمِيمٍۢ
বাংলাতবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
EnglishThen [for him is] accommodation of scalding water
وَتَصْلِيَةُ جَحِيمٍ
বাংলাএবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
EnglishAnd burning in Hellfire
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
বাংলাএটা ধ্রুব সত্য।
EnglishIndeed, this is the true certainty,
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
বাংলাঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
EnglishSo exalt the name of your Lord, the Most Great.
