Quran Logo
Surah 69Meccan 52 Ayahs

سُورَةُ الحَاقَّةِ

Al-Haaqqa

The Reality

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَآقَّةُ

বাংলাসুনিশ্চিত বিষয়।

EnglishThe Inevitable Reality -

2

مَا ٱلْحَآقَّةُ

বাংলাসুনিশ্চিত বিষয় কি?

EnglishWhat is the Inevitable Reality?

3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

বাংলাআপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

EnglishAnd what can make you know what is the Inevitable Reality?

4

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

বাংলাআদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

EnglishThamud and 'Aad denied the Striking Calamity.

5

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

বাংলাঅতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

EnglishSo as for Thamud, they were destroyed by the overpowering [blast].

6

وَأَمَّا عَادٌۭ فَأُهْلِكُوا۟ بِرِيحٍۢ صَرْصَرٍ عَاتِيَةٍۢ

বাংলাএবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

EnglishAnd as for 'Aad, they were destroyed by a screaming, violent wind

7

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍۢ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًۭا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۢ

বাংলাযা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

EnglishWhich Allah imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.

8

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍۢ

বাংলাআপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

EnglishThen do you see of them any remains?

9

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ

বাংলাফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

EnglishAnd there came Pharaoh and those before him and the overturned cities with sin.

10

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةًۭ رَّابِيَةً

বাংলাতারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

EnglishAnd they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity].

11

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

বাংলাযখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

EnglishIndeed, when the water overflowed, We carried your ancestors in the sailing ship

12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةًۭ وَتَعِيَهَآ أُذُنٌۭ وَٰعِيَةٌۭ

বাংলাযাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

EnglishThat We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.

13

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌۭ وَٰحِدَةٌۭ

বাংলাযখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

EnglishThen when the Horn is blown with one blast

14

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةًۭ وَٰحِدَةًۭ

বাংলাএবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

EnglishAnd the earth and the mountains are lifted and leveled with one blow -

15

فَيَوْمَئِذٍۢ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

বাংলাসেদিন কেয়ামত সংঘটিত হবে।

EnglishThen on that Day, the Resurrection will occur,

16

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ

বাংলাসেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

EnglishAnd the heaven will split [open], for that Day it is infirm.

17

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍۢ ثَمَٰنِيَةٌۭ

বাংলাএবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

EnglishAnd the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them].

18

يَوْمَئِذٍۢ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌۭ

বাংলাসেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

EnglishThat Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed.

19

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ

বাংলাঅতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

EnglishSo as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!

20

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ

বাংলাআমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

EnglishIndeed, I was certain that I would be meeting my account."

21

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ

বাংলাঅতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

EnglishSo he will be in a pleasant life -

22

فِى جَنَّةٍ عَالِيَةٍۢ

বাংলাসুউচ্চ জান্নাতে।

EnglishIn an elevated garden,

23

قُطُوفُهَا دَانِيَةٌۭ

বাংলাতার ফলসমূহ অবনমিত থাকবে।

EnglishIts [fruit] to be picked hanging near.

24

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

বাংলাবিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

English[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth in the days past."

25

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ

বাংলাযার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

EnglishBut as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record

26

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

বাংলাআমি যদি না জানতাম আমার হিসাব!

EnglishAnd had not known what is my account.

27

يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

বাংলাহায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

EnglishI wish my death had been the decisive one.

28

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

বাংলাআমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

EnglishMy wealth has not availed me.

29

هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ

বাংলাআমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

EnglishGone from me is my authority."

30

خُذُوهُ فَغُلُّوهُ

বাংলাফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

English[Allah will say], "Seize him and shackle him.

31

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

বাংলাঅতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

EnglishThen into Hellfire drive him.

32

ثُمَّ فِى سِلْسِلَةٍۢ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًۭا فَٱسْلُكُوهُ

বাংলাঅতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

EnglishThen into a chain whose length is seventy cubits insert him."

33

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

বাংলানিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

EnglishIndeed, he did not used to believe in Allah, the Most Great,

34

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

বাংলাএবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

EnglishNor did he encourage the feeding of the poor.

35

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌۭ

বাংলাঅতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

EnglishSo there is not for him here this Day any devoted friend

36

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍۢ

বাংলাএবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

EnglishNor any food except from the discharge of wounds;

37

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ

বাংলাগোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

EnglishNone will eat it except the sinners.

38

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

বাংলাতোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

EnglishSo I swear by what you see

39

وَمَا لَا تُبْصِرُونَ

বাংলাএবং যা তোমরা দেখ না, তার-

EnglishAnd what you do not see

40

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ

বাংলানিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

English[That] indeed, the Qur'an is the word of a noble Messenger.

41

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۢ ۚ قَلِيلًۭا مَّا تُؤْمِنُونَ

বাংলাএবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

EnglishAnd it is not the word of a poet; little do you believe.

42

وَلَا بِقَوْلِ كَاهِنٍۢ ۚ قَلِيلًۭا مَّا تَذَكَّرُونَ

বাংলাএবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

EnglishNor the word of a soothsayer; little do you remember.

43

تَنزِيلٌۭ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

বাংলাএটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

English[It is] a revelation from the Lord of the worlds.

44

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

বাংলাসে যদি আমার নামে কোন কথা রচনা করত,

EnglishAnd if Muhammad had made up about Us some [false] sayings,

45

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

বাংলাতবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

EnglishWe would have seized him by the right hand;

46

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

বাংলাঅতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

EnglishThen We would have cut from him the aorta.

47

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ

বাংলাতোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

EnglishAnd there is no one of you who could prevent [Us] from him.

48

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌۭ لِّلْمُتَّقِينَ

বাংলাএটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

EnglishAnd indeed, the Qur'an is a reminder for the righteous.

49

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

বাংলাআমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

EnglishAnd indeed, We know that among you are deniers.

50

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ

বাংলানিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

EnglishAnd indeed, it will be [a cause of] regret upon the disbelievers.

51

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

বাংলানিশ্চয় এটা নিশ্চিত সত্য।

EnglishAnd indeed, it is the truth of certainty.

52

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

বাংলাঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

EnglishSo exalt the name of your Lord, the Most Great.

Al-Haaqqa (سُورَةُ الحَاقَّةِ) — The Noble Quran | Quran