سُورَةُ المُرۡسَلَاتِ
Al-Mursalaat
The Emissaries
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا
বাংলাকল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,
EnglishBy those [winds] sent forth in gusts
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا
বাংলাসজোরে প্রবাহিত ঝটিকার শপথ,
EnglishAnd the winds that blow violently
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا
বাংলামেঘবিস্তৃতকারী বায়ুর শপথ
EnglishAnd [by] the winds that spread [clouds]
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا
বাংলামেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং
EnglishAnd those [angels] who bring criterion
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
বাংলাওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-
EnglishAnd those [angels] who deliver a message
عُذْرًا أَوْ نُذْرًا
বাংলাওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।
EnglishAs justification or warning,
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ
বাংলানিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।
EnglishIndeed, what you are promised is to occur.
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
বাংলাঅতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,
EnglishSo when the stars are obliterated
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
বাংলাযখন আকাশ ছিদ্রযুক্ত হবে,
EnglishAnd when the heaven is opened
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
বাংলাযখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং
EnglishAnd when the mountains are blown away
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
বাংলাযখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,
EnglishAnd when the messengers' time has come...
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
বাংলাএসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?
EnglishFor what Day was it postponed?
لِيَوْمِ ٱلْفَصْلِ
বাংলাবিচার দিবসের জন্য।
EnglishFor the Day of Judgement.
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
বাংলাআপনি জানেন বিচার দিবস কি?
EnglishAnd what can make you know what is the Day of Judgement?
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
বাংলাআমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
EnglishDid We not destroy the former peoples?
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ
বাংলাঅতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।
EnglishThen We will follow them with the later ones.
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
বাংলাঅপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।
EnglishThus do We deal with the criminals.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
বাংলাআমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
EnglishDid We not create you from a liquid disdained?
فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ
বাংলাঅতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,
EnglishAnd We placed it in a firm lodging
إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ
বাংলাএক নির্দিষ্টকাল পর্যন্ত,
EnglishFor a known extent.
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
বাংলাঅতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?
EnglishAnd We determined [it], and excellent [are We] to determine.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
বাংলাআমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,
EnglishHave We not made the earth a container
أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا
বাংলাজীবিত ও মৃতদেরকে?
EnglishOf the living and the dead?
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا
বাংলাআমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।
EnglishAnd We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
বাংলাচল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
English[They will be told], "Proceed to that which you used to deny.
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ
বাংলাচল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,
EnglishProceed to a shadow [of smoke] having three columns
لَّا ظَلِيلٍۢ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
বাংলাযে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।
English[But having] no cool shade and availing not against the flame."
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍۢ كَٱلْقَصْرِ
বাংলাএটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।
EnglishIndeed, it throws sparks [as huge] as a fortress,
كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ
বাংলাযেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।
EnglishAs if they were yellowish [black] camels.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
বাংলাএটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।
EnglishThis is a Day they will not speak,
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
বাংলাএবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।
EnglishNor will it be permitted for them to make an excuse.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ
বাংলাএটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
EnglishThis is the Day of Judgement; We will have assembled you and the former peoples.
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌۭ فَكِيدُونِ
বাংলাঅতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।
EnglishSo if you have a plan, then plan against Me.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍۢ وَعُيُونٍۢ
বাংলানিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-
EnglishIndeed, the righteous will be among shades and springs
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
বাংলাএবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।
EnglishAnd fruits from whatever they desire,
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
বাংলাবলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।
English[Being told], "Eat and drink in satisfaction for what you used to do."
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
বাংলাএভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
EnglishIndeed, We thus reward the doers of good.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
বাংলাকাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।
English[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
বাংলাযখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।
EnglishAnd when it is said to them, "Bow [in prayer]," they do not bow.
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
বাংলাসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।
EnglishWoe, that Day, to the deniers.
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ
বাংলাএখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?
EnglishThen in what statement after the Qur'an will they believe?
