Quran Logo
Surah 78Meccan 40 Ayahs

سُورَةُ النَّبَإِ

An-Naba

The Announcement

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ

বাংলাতারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

EnglishAbout what are they asking one another?

2

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

বাংলামহা সংবাদ সম্পর্কে,

EnglishAbout the great news -

3

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

বাংলাযে সম্পর্কে তারা মতানৈক্য করে।

EnglishThat over which they are in disagreement.

4

كَلَّا سَيَعْلَمُونَ

বাংলানা, সত্ত্বরই তারা জানতে পারবে,

EnglishNo! They are going to know.

5

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

বাংলাঅতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

EnglishThen, no! They are going to know.

6

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا

বাংলাআমি কি করিনি ভূমিকে বিছানা

EnglishHave We not made the earth a resting place?

7

وَٱلْجِبَالَ أَوْتَادًۭا

বাংলাএবং পর্বতমালাকে পেরেক?

EnglishAnd the mountains as stakes?

8

وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا

বাংলাআমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

EnglishAnd We created you in pairs

9

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا

বাংলাতোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

EnglishAnd made your sleep [a means for] rest

10

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا

বাংলারাত্রিকে করেছি আবরণ।

EnglishAnd made the night as clothing

11

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا

বাংলাদিনকে করেছি জীবিকা অর্জনের সময়,

EnglishAnd made the day for livelihood

12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا

বাংলানির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

EnglishAnd constructed above you seven strong [heavens]

13

وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا

বাংলাএবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

EnglishAnd made [therein] a burning lamp

14

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا

বাংলাআমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,

EnglishAnd sent down, from the rain clouds, pouring water

15

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا

বাংলাযাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

EnglishThat We may bring forth thereby grain and vegetation

16

وَجَنَّٰتٍ أَلْفَافًا

বাংলাও পাতাঘন উদ্যান।

EnglishAnd gardens of entwined growth.

17

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا

বাংলানিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

EnglishIndeed, the Day of Judgement is an appointed time -

18

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا

বাংলাযেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

EnglishThe Day the Horn is blown and you will come forth in multitudes

19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا

বাংলাআকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

EnglishAnd the heaven is opened and will become gateways

20

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

বাংলাএবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

EnglishAnd the mountains are removed and will be [but] a mirage.

21

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًۭا

বাংলানিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,

EnglishIndeed, Hell has been lying in wait

22

لِّلطَّٰغِينَ مَـَٔابًۭا

বাংলাসীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।

EnglishFor the transgressors, a place of return,

23

لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًۭا

বাংলাতারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।

EnglishIn which they will remain for ages [unending].

24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًۭا وَلَا شَرَابًا

বাংলাতথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;

EnglishThey will not taste therein [any] coolness or drink

25

إِلَّا حَمِيمًۭا وَغَسَّاقًۭا

বাংলাকিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।

EnglishExcept scalding water and [foul] purulence -

26

جَزَآءًۭ وِفَاقًا

বাংলাপরিপূর্ণ প্রতিফল হিসেবে।

EnglishAn appropriate recompense.

27

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًۭا

বাংলানিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

EnglishIndeed, they were not expecting an account

28

وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًۭا

বাংলাএবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

EnglishAnd denied Our verses with [emphatic] denial.

29

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًۭا

বাংলাআমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

EnglishBut all things We have enumerated in writing.

30

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

বাংলাঅতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

English"So taste [the penalty], and never will We increase you except in torment."

31

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

বাংলাপরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।

EnglishIndeed, for the righteous is attainment -

32

حَدَآئِقَ وَأَعْنَٰبًۭا

বাংলাউদ্যান, আঙ্গুর,

EnglishGardens and grapevines

33

وَكَوَاعِبَ أَتْرَابًۭا

বাংলাসমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।

EnglishAnd full-breasted [companions] of equal age

34

وَكَأْسًۭا دِهَاقًۭا

বাংলাএবং পূর্ণ পানপাত্র।

EnglishAnd a full cup.

35

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًۭا وَلَا كِذَّٰبًۭا

বাংলাতারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।

EnglishNo ill speech will they hear therein or any falsehood -

36

جَزَآءًۭ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًۭا

বাংলাএটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,

English[As] reward from your Lord, [a generous] gift [made due by] account,

37

رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًۭا

বাংলাযিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

English[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech.

38

يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّۭا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًۭا

বাংলাযেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

EnglishThe Day that the Spirit and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct.

39

ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

বাংলাএই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।

EnglishThat is the True Day; so he who wills may take to his Lord a [way of] return.

40

إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًۭا قَرِيبًۭا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

বাংলাআমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

EnglishIndeed, We have warned you of a near punishment on the Day when a man will observe what his hands have put forth and the disbeliever will say, "Oh, I wish that I were dust!"

An-Naba (سُورَةُ النَّبَإِ) — The Noble Quran | Quran