سُورَةُ الغَاشِيَةِ
Al-Ghaashiya
The Overwhelming
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ
বাংলাআপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
EnglishHas there reached you the report of the Overwhelming [event]?
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ
বাংলাঅনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
English[Some] faces, that Day, will be humbled,
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ
বাংলাক্লিষ্ট, ক্লান্ত।
EnglishWorking [hard] and exhausted.
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ
বাংলাতারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
EnglishThey will [enter to] burn in an intensely hot Fire.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ
বাংলাতাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
EnglishThey will be given drink from a boiling spring.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ
বাংলাকন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
EnglishFor them there will be no food except from a poisonous, thorny plant
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ
বাংলাএটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
EnglishWhich neither nourishes nor avails against hunger.
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ
বাংলাঅনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
English[Other] faces, that Day, will show pleasure.
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ
বাংলাতাদের কর্মের কারণে সন্তুষ্ট।
EnglishWith their effort [they are] satisfied
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ
বাংলাতারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
EnglishIn an elevated garden,
لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةًۭ
বাংলাতথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
EnglishWherein they will hear no unsuitable speech.
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ
বাংলাতথায় থাকবে প্রবাহিত ঝরণা।
EnglishWithin it is a flowing spring.
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ
বাংলাতথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
EnglishWithin it are couches raised high
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ
বাংলাএবং সংরক্ষিত পানপাত্র
EnglishAnd cups put in place
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ
বাংলাএবং সারি সারি গালিচা
EnglishAnd cushions lined up
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
বাংলাএবং বিস্তৃত বিছানো কার্পেট।
EnglishAnd carpets spread around.
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
বাংলাতারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
EnglishThen do they not look at the camels - how they are created?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
বাংলাএবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
EnglishAnd at the sky - how it is raised?
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
বাংলাএবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
EnglishAnd at the mountains - how they are erected?
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
বাংলাএবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
EnglishAnd at the earth - how it is spread out?
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ
বাংলাঅতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
EnglishSo remind, [O Muhammad]; you are only a reminder.
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
বাংলাআপনি তাদের শাসক নন,
EnglishYou are not over them a controller.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
বাংলাকিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
EnglishHowever, he who turns away and disbelieves -
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
বাংলাআল্লাহ তাকে মহা আযাব দেবেন।
EnglishThen Allah will punish him with the greatest punishment.
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
বাংলানিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
EnglishIndeed, to Us is their return.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
বাংলাঅতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।
EnglishThen indeed, upon Us is their account.
