سُورَةُ النَّازِعَاتِ
An-Naazi'aat
Those who drag forth
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًۭا
বাংলাশপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
EnglishBy those [angels] who extract with violence
وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًۭا
বাংলাশপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
EnglishAnd [by] those who remove with ease
وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًۭا
বাংলাশপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
EnglishAnd [by] those who glide [as if] swimming
فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًۭا
বাংলাশপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
EnglishAnd those who race each other in a race
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًۭا
বাংলাশপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
EnglishAnd those who arrange [each] matter,
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
বাংলাযেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
EnglishOn the Day the blast [of the Horn] will convulse [creation],
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
বাংলাঅতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
EnglishThere will follow it the subsequent [one].
قُلُوبٌۭ يَوْمَئِذٍۢ وَاجِفَةٌ
বাংলাসেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
EnglishHearts, that Day, will tremble,
أَبْصَٰرُهَا خَٰشِعَةٌۭ
বাংলাতাদের দৃষ্টি নত হবে।
EnglishTheir eyes humbled.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
বাংলাতারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-
EnglishThey are [presently] saying, "Will we indeed be returned to [our] former state [of life]?
أَءِذَا كُنَّا عِظَٰمًۭا نَّخِرَةًۭ
বাংলাগলিত অস্থি হয়ে যাওয়ার পরও?
EnglishEven if we should be decayed bones?
قَالُوا۟ تِلْكَ إِذًۭا كَرَّةٌ خَاسِرَةٌۭ
বাংলাতবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!
EnglishThey say, "That, then, would be a losing return."
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌۭ وَٰحِدَةٌۭ
বাংলাঅতএব, এটা তো কেবল এক মহা-নাদ,
EnglishIndeed, it will be but one shout,
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
বাংলাতখনই তারা ময়দানে আবির্ভূত হবে।
EnglishAnd suddenly they will be [alert] upon the earth's surface.
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
বাংলামূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?
EnglishHas there reached you the story of Moses? -
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
বাংলাযখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,
EnglishWhen his Lord called to him in the sacred valley of Tuwa,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ
বাংলাফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।
English"Go to Pharaoh. Indeed, he has transgressed.
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
বাংলাঅতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?
EnglishAnd say to him, 'Would you [be willing to] purify yourself
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
বাংলাআমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।
EnglishAnd let me guide you to your Lord so you would fear [Him]?'"
فَأَرَىٰهُ ٱلْءَايَةَ ٱلْكُبْرَىٰ
বাংলাঅতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।
EnglishAnd he showed him the greatest sign,
فَكَذَّبَ وَعَصَىٰ
বাংলাকিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।
EnglishBut Pharaoh denied and disobeyed.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
বাংলাঅতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।
EnglishThen he turned his back, striving.
فَحَشَرَ فَنَادَىٰ
বাংলাসে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,
EnglishAnd he gathered [his people] and called out
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ
বাংলাএবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।
EnglishAnd said, "I am your most exalted lord."
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْءَاخِرَةِ وَٱلْأُولَىٰٓ
বাংলাঅতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।
EnglishSo Allah seized him in exemplary punishment for the last and the first [transgression].
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةًۭ لِّمَن يَخْشَىٰٓ
বাংলাযে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
EnglishIndeed in that is a warning for whoever would fear [Allah].
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا
বাংলাতোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?
EnglishAre you a more difficult creation or is the heaven? Allah constructed it.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا
বাংলাতিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
EnglishHe raised its ceiling and proportioned it.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا
বাংলাতিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।
EnglishAnd He darkened its night and extracted its brightness.
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
বাংলাপৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
EnglishAnd after that He spread the earth.
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا
বাংলাতিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,
EnglishHe extracted from it its water and its pasture,
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا
বাংলাপর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,
EnglishAnd the mountains He set firmly
مَتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বাংলাতোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।
EnglishAs provision for you and your grazing livestock.
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ
বাংলাঅতঃপর যখন মহাসংকট এসে যাবে।
EnglishBut when there comes the greatest Overwhelming Calamity -
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
বাংলাঅর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে
EnglishThe Day when man will remember that for which he strove,
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ
বাংলাএবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,
EnglishAnd Hellfire will be exposed for [all] those who see -
فَأَمَّا مَن طَغَىٰ
বাংলাতখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;
EnglishSo as for he who transgressed
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
বাংলাএবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
EnglishAnd preferred the life of the world,
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলাতার ঠিকানা হবে জাহান্নাম।
EnglishThen indeed, Hellfire will be [his] refuge.
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ
বাংলাপক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,
EnglishBut as for he who feared the position of his Lord and prevented the soul from [unlawful] inclination,
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ
বাংলাতার ঠিকানা হবে জান্নাত।
EnglishThen indeed, Paradise will be [his] refuge.
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا
বাংলাতারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?
EnglishThey ask you, [O Muhammad], about the Hour: when is its arrival?
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ
বাংলাএর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?
EnglishIn what [position] are you that you should mention it?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
বাংলাএর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।
EnglishTo your Lord is its finality.
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا
বাংলাযে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।
EnglishYou are only a warner for those who fear it.
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا
বাংলাযেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।
EnglishIt will be, on the Day they see it, as though they had not remained [in the world] except for an afternoon or a morning thereof.
