سُورَةُ عَبَسَ
Abasa
He frowned
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
বাংলাতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
EnglishThe Prophet frowned and turned away
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
বাংলাকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।
EnglishBecause there came to him the blind man, [interrupting].
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
বাংলাআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,
EnglishBut what would make you perceive, [O Muhammad], that perhaps he might be purified
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
বাংলাঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।
EnglishOr be reminded and the remembrance would benefit him?
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
বাংলাপরন্তু যে বেপরোয়া,
EnglishAs for he who thinks himself without need,
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
বাংলাআপনি তার চিন্তায় মশগুল।
EnglishTo him you give attention.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
বাংলাসে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।
EnglishAnd not upon you [is any blame] if he will not be purified.
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
বাংলাযে আপনার কাছে দৌড়ে আসলো
EnglishBut as for he who came to you striving [for knowledge]
وَهُوَ يَخْشَىٰ
বাংলাএমতাবস্থায় যে, সে ভয় করে,
EnglishWhile he fears [Allah],
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
বাংলাআপনি তাকে অবজ্ঞা করলেন।
EnglishFrom him you are distracted.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ
বাংলাকখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।
EnglishNo! Indeed, these verses are a reminder;
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
বাংলাঅতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।
EnglishSo whoever wills may remember it.
فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ
বাংলাএটা লিখিত আছে সম্মানিত,
English[It is recorded] in honored sheets,
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
বাংলাউচ্চ পবিত্র পত্রসমূহে,
EnglishExalted and purified,
بِأَيْدِى سَفَرَةٍۢ
বাংলালিপিকারের হস্তে,
English[Carried] by the hands of messenger-angels,
كِرَامٍۭ بَرَرَةٍۢ
বাংলাযারা মহৎ, পূত চরিত্র।
EnglishNoble and dutiful.
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
বাংলামানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!
EnglishCursed is man; how disbelieving is he.
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
বাংলাতিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?
EnglishFrom what substance did He create him?
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
বাংলাশুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।
EnglishFrom a sperm-drop He created him and destined for him;
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
বাংলাঅতঃপর তার পথ সহজ করেছেন,
EnglishThen He eased the way for him;
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
বাংলাঅতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।
EnglishThen He causes his death and provides a grave for him.
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
বাংলাএরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।
EnglishThen when He wills, He will resurrect him.
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
বাংলাসে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।
EnglishNo! Man has not yet accomplished what He commanded him.
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
বাংলামানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,
EnglishThen let mankind look at his food -
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّۭا
বাংলাআমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,
EnglishHow We poured down water in torrents,
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّۭا
বাংলাএরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,
EnglishThen We broke open the earth, splitting [it with sprouts],
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّۭا
বাংলাঅতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
EnglishAnd caused to grow within it grain
وَعِنَبًۭا وَقَضْبًۭا
বাংলাআঙ্গুর, শাক-সব্জি,
EnglishAnd grapes and herbage
وَزَيْتُونًۭا وَنَخْلًۭا
বাংলাযয়তুন, খর্জূর,
EnglishAnd olive and palm trees
وَحَدَآئِقَ غُلْبًۭا
বাংলাঘন উদ্যান,
EnglishAnd gardens of dense shrubbery
وَفَٰكِهَةًۭ وَأَبًّۭا
বাংলাফল এবং ঘাস
EnglishAnd fruit and grass -
مَّتَٰعًۭا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
বাংলাতোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।
English[As] enjoyment for you and your grazing livestock.
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
বাংলাঅতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,
EnglishBut when there comes the Deafening Blast
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
বাংলাসেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,
EnglishOn the Day a man will flee from his brother
وَأُمِّهِۦ وَأَبِيهِ
বাংলাতার মাতা, তার পিতা,
EnglishAnd his mother and his father
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
বাংলাতার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।
EnglishAnd his wife and his children,
لِكُلِّ ٱمْرِئٍۢ مِّنْهُمْ يَوْمَئِذٍۢ شَأْنٌۭ يُغْنِيهِ
বাংলাসেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
EnglishFor every man, that Day, will be a matter adequate for him.
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ مُّسْفِرَةٌۭ
বাংলাঅনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,
English[Some] faces, that Day, will be bright -
ضَاحِكَةٌۭ مُّسْتَبْشِرَةٌۭ
বাংলাসহাস্য ও প্রফুল্ল।
EnglishLaughing, rejoicing at good news.
وَوُجُوهٌۭ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌۭ
বাংলাএবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।
EnglishAnd [other] faces, that Day, will have upon them dust.
تَرْهَقُهَا قَتَرَةٌ
বাংলাতাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।
EnglishBlackness will cover them.
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
বাংলাতারাই কাফের পাপিষ্ঠের দল।
EnglishThose are the disbelievers, the wicked ones.
